স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলমান লকডাউন তুলে দেওয়ার পর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

আজ রোববার (২৫ এপ্রিল) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসবভন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলের সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ। নতুন করে আর মেয়াদ বাড়ছে না লকডাউনের।


Copyright (c) 2019-2026 bzamin24.com