আ'লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য হলেন শফি উদ্দিন চৌধুরী


বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন চৌধুরী।

তিনি ১৯৯৩ সালে চট্টগ্রামের বাংলাদেশ ছাত্রলীগ উত্তর মাদার্শা ইউনিয়ন এর আহবায়ক হওয়ার মধ্য দিয়ে মূলত রাজনীতি শুরু করেন।

শফি উদ্দিন চৌধুরী হাটহাজারী উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে থাকাকালীন ১৯৯৮ সালে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর হাত ধরে ঢাকায় গমন করেন। এখন সফি উদ্দিন চৌধুরীর শুরু হলো রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়।

এক প্রতিক্রিয়ায় শফি উদ্দিন চৌধুরী বলেন, তিনি বলেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেত্রীর সহযোগী হিসেবে কাজ করেছি। হয়েছি তাঁর সহঃ একান্ত সচিব। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির দোয়া ও ভালবাসায় পরিপূর্ণ আমার জীবনে বড় পাওয়া দলীয় এ পদটি।

তিনি আরও বলেন, আমৃত্যু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যেতে চাই।

তিনি তার প্রতিক্রিয়ায় আরও বলেন, সুসময় এবং দুঃসময়ে দলের সঙ্গে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। কিংবদন্তি নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য সকলের দোয়া প্রার্থনা করেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com