বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করলেন কাদের মির্জা


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।

আজ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতারা তার সাথে ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বেরিয়ে যান আব্দুল কাদের মির্জা। গেলে ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল কাদের মির্জা নৌকা প্রতীকে বিজয় লাভ করেন। নির্বাচনের আগে দলের আদর্শ ও সাংঘর্ষিক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় আসেন আব্দুল কাদের মির্জা।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আবদুল কাদের মির্জা। এ উপলক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com