করোনা ভাইরাস পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে। পুরো পৃথিবীই আজ থমকে গেছে। তবুও যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ। তবে সবদিক বিবেচনায় অসহায়, দিনমজুর, ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের তত্বাবধানে ভাঙ্গা পৌর ছাত্রলীগ এর সভাপতি রায়হান মুন্সী, সাধারণ সম্পাদক রাজীব মোল্লা ও ছাত্রলীগ নেতা আবির মুন্সী বিতুর নেতৃত্বে প্রায় ৯০ জন সেচ্ছাসেবী রাত দিন ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন ছাত্রলীগের নিবেদিত প্রাণ নেতাকর্মীরা।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ উর্ধ্বোমূখী হওয়ায় ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশক্রমে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধানে গত ১৫ জুন দিবাগত রাত ১২টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত ভাঙ্গা পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। ঐ সময় ঔষধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগ এর সকল মুজিব সৈনিক সাধারণ মানুষকে করোনা মুক্ত রাখতে উপজেলা ও পুলিশ প্রসাশন এর পাশাপাশি রাত দিন কাজ করে যাচ্ছে। ভাঙ্গা উপজেলা ছাত্রলীগকে বিভিন্ন ভাবে সহায়তা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সাইফুর রহমান মিরন বাংলাদেশ জমিনকে বলেন, ভাঙ্গা পৌর এলাকা একটা ঘন বসতি এলাকা এখানে অনেক লোকের বসবাস লকডাউন এর ফলে সবাই আটকা পড়ে আছেন। তাই করোনা আক্রান্তস ব্যক্তি/ পরিবারের মাঝে প্রয়োজনীয় নিত্যদিনের বাজার, ওষধ এমনকি করোনা আক্রান্ত পরিবারে মাঝে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বের পালন করছে উপজেলা ছাত্রলীগের কর্মীরা আমি তাদের সকলের মঙ্গল কামনা করি।
ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি সবুজ মোল্লা সনেট বাংলাদেশ জমিনকে বলেন, এই মহামারীর প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও প্রিয় নেতা কাজী জাফর উল্লাহর সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছি আমরা। যতো দিন পর্যন্ত না এই করোনা ভাইরাস নামক মহামারী আমাদের মাঝ থেকে দূর হচ্ছে আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম বাংলাদেশ জমিনকে বলেন, গত ১৫/০৬/২০২০ হতে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে, ভাঙ্গা উপজেলা ও পুলিশ প্রশাসন এর পাশাপাশি একাধারে কাজ করে যাচ্ছে উপজেলা ও পৌর ছাত্রলীগের প্রত্যেকটা মুজিব সৈনিক। এ কাজে আমাদের বিভিন্ন ভাবে সহায়তা করছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। আমাদের এই সেবা সব সময়ে সাধারণ মানুষের জন্যে অব্যাহত থাকবে যতো দিন না আমরা এই মহামারী থেকে মুক্তি পাচ্ছি।
উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে লিফলেট, মার্ক্স বিতরণ, জীবাণুনাশক স্প্রে ও মাইকিং করা করা হয়েছে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন