আইসিইউতে আল্লামা শফী


হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমেদ শফী ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার রাতে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ১০৫ বছর বয়সী আল্লামা শফী বার্ধক্যজনিত কারণে নানান রোগে ভুগছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

শফিপুত্র মাওলানা আনাস মাদানী বলেন, রবিবার সন্ধ্যায় হেফাজত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন।

তিনি বলেন, বাধ্যর্কজনিত কারণে হুজুরের শরীরে নানান অসুখ বাসা বেধেছে। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ নানান রোগে ভুগছেন। এর আগেও তিনি একই সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com