করোনাকালীন এই সময়ে সারাদেশে কৃষকেরা যখন ধান কাট ও ঘরে তোলা নিয়ে কঠিন সমস্যার সম্মুখীন, তখন অসহায় কৃষকের পাশে দাঁড়ালেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
কৃষকবান্ধব এই কর্মসূচিতে আজ রোববার (১০ মে ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় একজন কৃষকের হাতে এমপি পাটোয়ারীর পক্ষে জাপানের তৈরি এই কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান। কৃষকের পক্ষ থেকে মেশিনের চাবি গ্রহণ করেন সুন্দরগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার ডাব্লু।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশরাফুজ্জামান সরকার, কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরওয়ার হোসেন বাবু, সাংসদের বিশেষ সহকারী নুর মোহাম্মদ রাফি, অতিরিক্ত মহাসচিব এর রাজনৈতিক সহকারী মোসলেম মিয়াজী প্রমুখ।
এমপি বলেন, আমার এলাকার সাধারণ জনগণ ও কৃষকের পাশে দাঁড়াতে আমি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। সরকারি সহযোগিতা ছাড়াও ব্যক্তিগতভাবে সবসময় মানুষের পাশে দাঁড়ানোকে নিজর দায়িত্ব বলে মনে করি। যে কোন সমস্যা থেকে উত্তরণে তিনি সবসময় সুন্দরগঞ্জবাসীর পক্ষে থাকবেন বলেও অভিমত প্রকাশ করেন
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন