তাপসের আসনে ফরম নিলেন সাঈদ খোকন


ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। শুক্রবার বিকেলে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

এ আসনে আর যারা ফরম নিয়েছেন তারা হলেন- মেজর ইয়াদ আলী ফকির, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট বশির, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান ও কাজী মোর্শেদ হোসেন কামাল।


Copyright (c) 2019-2026 bzamin24.com