জিয়ার মাজার জিয়ারত মেয়র প্রার্থী তাবিথ ও ইশরাকের


বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ ও দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক জিয়ার মাজারে আসেন। এ সময় মেয়র প্রার্থীদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেলসহ অসংখ্য নেতাকর্মী।

উল্লেখ্য, ৩০ জুন ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ হবে। এবারই প্রথম ঢাকার সবকটি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হচ্ছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com