ডেঙ্গু নিধনের নামে নাটক চলছে, ফটোসেশন: মির্জা ফখরুল


 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো দুর্যোগের সময় সরকার তা সবসময় এড়িয়ে যেতে চায়। বাস্তব অবস্থা তারা বুঝতে চায় না। এবারও তাই হয়েছে।

ডেঙ্গু নিধনের নামে নাটক চলছে, ফটোসেশন চলছে, যা খুবই ইন্টারেস্টিং। আজ বুধবার এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিচারবহির্ভুত হত্যাকাণ্ড নিয়ে বিবিসির সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সত্য কথা বলেননি, পুলিশ হেফাজতে নির্যাতন বাংলাদেশে নিত্যনৈমেত্তিক ব্যাপার, বিএনপি নেতাকর্মীরা এর সবচেয়ে বেশি স্বীকার।

তিনি বলেন, বর্তমান সরকার প্রকৃতপক্ষে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বলেই তারা যে দায়িত্ব পালন করবেন না এটাই স্বাভাবিক। মন্ত্রীরা ও মেয়ররা ডেঙ্গুর বিষয় শুরুতে অস্বীকার ও গুরুত্ব না দেয়ায় দেশে ডেঙ্গুর প্রভাব মহামারি আকার ধারণ করেছে।

 

 


Copyright (c) 2019-2026 bzamin24.com