মন্ত্রী ও মেয়রদের লাজ-শরম নেই : মির্জা ফখরুল


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গুর বাহক এডিস মশা নিধনে ব্যর্থতায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়র। মিডিয়া গুরুত্ব দেয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার গুজব বলে উড়িয়ে দিত। আসলে মন্ত্রী ও মেয়রদের কোনো লাজ-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায়- বেহায়া।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ডেঙ্গু আক্রান্তদের জন্য এই রক্তদান কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।


Copyright (c) 2019-2026 bzamin24.com