শপথ নিলেন বগুড়া-৬ আসনের বিএনপির সিরাজ


বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিজয়ী গোলাম মোহাম্মদ সিরাজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য পরিচালনা করেন সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান। এ সময় বিএনপির হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মোশাররফ হোসন ও সংরক্ষিত নারী আসনের ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৪ জুন বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ ধানের শীষ প্রতীকে ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

দেশের ইতিহাসে কোনো সংসদীয় আসনের সবগুলো কেন্দ্রে এই প্রথম ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একাদশ সংসদে শপথ নেননি। তাই ওই আসনে উপ-নির্বাচন হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com