নতুন মন্ত্রিসভা : ডাক পেলেন যারা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা।

এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা। এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।

মন্ত্রিসভা গঠন সংক্রান্ত সবশেষ আপডেট পেতে চোখ রাখুন ঢাকা পোস্টে।

মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক মেয়র আরিফুল হক

সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা প্রথম ধাপে সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনা ১১টা নাগাদ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন আরিফুল হক চৌধুরী

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

গণমাধ্যমে ফোন পাওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

মন্ত্রিসভায় ডাক পেলেন সিলেটের খন্দকার আবদুল মুক্তাদীর

নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।

গণমাধ্যমে ফোন পাওয়ার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।

আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খন্দকার আবদুল মুক্তাদীরকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য কল করা হয়েছে।

শরীফুল আলম হচ্ছেন প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জ৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা।

মন্ত্রিসভায় ডাক পেলেন আমীর খসরু

মন্ত্রিসভায় ডাক পেলেন মঈন খান

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেন।

ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com