ফরিদপুরের চার আসনে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে — প্রাথমিক ফল যা বলছে


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ এ ফরিদপুর জেলার চারটি আসনে প্রাথমিক বেসরকারি ফলাফলে হ্যাঁ ভোটের পক্ষে স্পষ্ট সমর্থন দেখা গেছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো ফলাফল শিট অনুযায়ী, চার আসনেই উল্লেখযোগ্যসংখ্যক ভোট পড়েছে এবং প্রতিটি আসনে হ্যাঁ ভোট না ভোটের চেয়ে এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

ফরিদপুর১ (আসন নং ২২১)

মোট ভোটার: ৫,১০,৫৪০হ্যাঁ: ১,৮৫,৪২৩না: ১,১২,৮০৩মোট বৈধ ভোট: ২,৯৮,২২৬বাতিল ভোট: ২৭ হাজারের বেশি

ফরিদপুর২ (আসন নং ২১২)

মোট ভোটার: ৩,৩২,০৪১হ্যাঁ: ১,২৫,০৩৪না: ৬৭,০০৮মোট বৈধ ভোট: ১,৯২,০৪২বাতিল ভোট: ২৬ হাজারের বেশি

ফরিদপুর৩ (আসন নং ২১৩)

মোট ভোটার: ৪,৩২,৬২১হ্যাঁ: ১,৭৯,০৫০না: ৮০,৫৩৭মোট বৈধ ভোট: ২,৫৯,৫৮৭বাতিল ভোট: ২৪,৫৭২

ফরিদপুর৪ (আসন নং ২১৪)

মোট ভোটার: ৪,৯৬,৭০৬হ্যাঁ: ১,৪৩,১০২না: ১,১১,০৯০মোট বৈধ ভোট: ২,৫৪,১৯২বাতিল ভোট: ২৬,৮৫৪

চারটি আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি। সব কেন্দ্রের ফল কিউমুলেটিভ পদ্ধতিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। কর্মকর্তারা জানান, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল; যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।

ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাতে ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। এখন আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন ফরিদপুরবাসী ও রাজনৈতিক মহল।


Copyright (c) 2019-2026 bzamin24.com