নবম পে-স্কেল: জানুয়ারিতেই সর্বনিম্ন বেতন নির্ধারণ


নবম পে-স্কেলে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে বেতন বাড়ানোর সুপারিশ করেছে সরকার গঠিত জাতীয় বেতন কমিশন। সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২১ জানুয়ারি বৈঠকে বসবে কমিশন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে পে কমিশনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গ্রেড থাকবে ২০টিই

সভা সূত্রে জানা যায়, নবম পে-স্কেলে বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। গ্রেড কাঠামো পরিবর্তন না করে বেতন বৃদ্ধির সুপারিশ করেছে কমিশন।

কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানএর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।

কেন চূড়ান্ত হয়নি?

বৈঠক সূত্র আরও জানায়, সভায় বেতন কাঠামোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত ছিল। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন চূড়ান্ত না হওয়ায় এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

২১ জানুয়ারিতে সিদ্ধান্ত

নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত হবেএ বিষয়ে এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি। ফলে আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরবর্তী বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।

সূত্র জানায়, সিদ্ধান্তের আগে কমিশনের চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করবেন। প্রাথমিকভাবে নবম পে-স্কেলে বেতনের অনুপাত ১:৮ ধরে সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com