দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে


দেশে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প। শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উত্তপত্তিস্থল থেকে বান্দরবান সদরের দূরত্ব ২৮৬ কিলোমিটার।

স্থানীয় এক বাসিন্দা বলেন, সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে বান্দরবান। আতঙ্কে মানুষ ছোটাছুটি করে। যদিও বেশিক্ষণ স্থায়ী ছিল না কম্পনটি।


Copyright (c) 2019-2026 bzamin24.com