ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জন আটক


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় আরও ৩ জনকে আটক করেছে র্যাব। রোববার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত হলেন- সন্দেহভাজন হিসেবে চিহ্নিত ফয়সালের স্ত্রী সামিয়া ও শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়া।

র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক ইন্তেখাব চৌধুরী জানান, সামিয়া ও শিপুকে নারায়ণগঞ্জ থেকে এবং মারিয়াকে ঢাকা থেকে আটক করা হয়। শুক্রবার হাদিকে গুলির আগে ও পরে তাদের সঙ্গে ফয়সালের ঘনঘন ফোনে কথা বলার তথ্য পেয়েছেন তারা।

এনিয়ে র্যাব ৪ জনকে আটকের কথা জানিয়েছে। এর আগে গুলি সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও আটক করে তারা।


Copyright (c) 2019-2026 bzamin24.com