এভারকেয়ারের পাশে মাঠে সেনা ও বিমান বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন-অবতরণ করবে


রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে উন্মুক্ত মাঠে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের প্রটোকল অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। বিষয়টি নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর ১২.০০ ঘটিকা (১২টা) ১৬.০০ ঘটিকার (৪টা) মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কোনও ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com