কথার ফুলঝুড়ি নয় এবারের বাজেট জনবান্ধব ও ব্যবসাবান্ধব: অর্থ উপদেষ্টা


অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কথার ফুলঝুড়ি না দিয়ে আগামীর বাজেট করেছি জনবান্ধব ও ব্যবসাবান্ধব। এ দুটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সীমিত সম্পদ ও অনেক চাহিদার মধ্যে এবারের বাজেট এনেছি।

আমরা পুরো ব্যবসাবান্ধব করিনি, জনগণের সম্পৃক্ততাকে যুক্ত করেছি। আমরা জনগণের প্রতি কমিটেড। আমরা সবার নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে জোর দিতে চাই। এ কারণে আমরা সামাজিক খাতে বরাদ্দ বেশি রেখেছি।

গণমাধ্যমকে উদ্দেশ্যে করে অর্থ উপদেষ্টা বলেন, আপনারা (গণমাধ্যম) সিমপ্যাথি নিয়ে কাজ করবেন, এ দেশকে এগিয়ে নিতে চাই। আমরা একটা ফ্রুট প্রিন্ট রেখে যেতে চাই পরবর্তীতে যারা আসবে তারা যেনো তা অনুসরণ করেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাইজুল কবির, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদসহ অনেকে।


Copyright (c) 2019-2026 bzamin24.com