সারাদেশে অপরাধ দমনে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট


দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারাদেশে অপরাধ দমনে শুক্রবার সকাল থেকে মাঠে নেমেছেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন সারাদেশে নির্বাচনী অপরাধ দমনে কাজ করবেন তারা।

ইসি জানায়, ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মোট (পাঁচ) দিনের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ বিচারার্থে আমলে নেয়া হলে তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) প্রেরণ করবেন।

ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালনকালে একজন বেঞ্চ সহকারী, স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের নিজ নিজ অফিস প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।আগামী রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ হাজার ৯৭০ জন প্রার্থী।


Copyright (c) 2019-2026 bzamin24.com