দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪২৬ জন মারা গেলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ৭৩১ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৫৩ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯ হাজার ৮৭৫ জন। এর মধ্যে ঢাকায় ৪৪ হাজার ৩৯৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪৫ হাজার ৪৭৯ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।


Copyright (c) 2019-2026 bzamin24.com