পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা


পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে পদ্মা সেতু। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু কারও নামে হবে না। নদীর নামেই থাকবে।

এর আগে পদ্মা সেতু উদ্বোধন এবং নামকরণের সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের। এরপর গণভবন গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com