‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দিল মন্ত্রিসভা


জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

১ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলা বিধিনিষেধ আগামী ২২ ফেব্রুয়ারির পর আর থাকছে না বলেও জানান সচিব।

সচিব বলেন, ২৬ ফেব্রুয়ারি সারাদেশে সরকার ১ কোটি গণটিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com