১৩ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে, যার ফলে উন্নয়ন হচ্ছে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৩ বছর দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে, যার ফলে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের এই গতিধারা যেন থেমে না যায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

এসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের প্রতি দায়বদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকালে গণভবন থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Copyright (c) 2019-2026 bzamin24.com