বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেটের স্বীকৃতি দিল যুক্তরাজ্য


বাংলাদেশের ভ্যাকসিন সার্টিফিকেটকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য। আগামী ১১ অক্টোবর ভোর ৪টা থেকে এই অনুমোদন কার্যকর করবে দেশটি।

বাংলাদেশের ভ্যাকসিনেশন প্রক্রিয়া পর্যালোচনা করে যুক্তরাজ্য এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

ন্যাম শীর্ষ সম্মেলন উপলক্ষে রোমানিয়া সফররত পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এক বার্তায় এ তথ্য জানান।


Copyright (c) 2019-2026 bzamin24.com