করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২৮ জন মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ হাজার ২৭৪ জনে। রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ২৯১ জন। দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন হয়েছে।
করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৮৪ জন। দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক শূন্য চার শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৭৭ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৯৭২টি। নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ৬৮৭ টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৪ লাখ ৫৫ হাজার ২৮১টি।
গত ২৪ ঘণ্টায় মৃত ২২৮ জনের মধ্যে পুরুষ ১২৫ জন। আর নারী ১০৩ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৩ হাজার ১৯৯ জন পুরুষ এবং ছয় হাজার ৭৫ জন নারী মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে আটজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন আর শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে একজন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৯ জন মারা গেছেন, চট্টগ্রাম বিভাগের ৪০ জন, রাজশাহী বিভাগের ২১ জন, খুলনা বিভাগের ৫০ জন, বরিশাল বিভাগের ছয়জন, সিলেট বিভাগের ১১ জন, রংপুর বিভাগের ১৬ জন আর ময়মনসিংহ বিভাগের আছেন ১৫ জন।