রোববার হরতালের ডাক দিল হেফাজত


মোদিবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ও রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি।


Copyright (c) 2019-2026 bzamin24.com