ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুরে তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।