আইসিইউতে হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী


হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে ১০টায় নূর হোসাইন কাসেমীর প্রেস সেক্রেটারি মুনির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে বলেও জানান মুনির আহমেদ।


Copyright (c) 2019-2026 bzamin24.com