আড়িয়াল খাঁ নদীর তীরে শীঘ্রই হতে যাচ্ছে অলিম্পিক ভিলেজ


অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে বাংলাদেশের। বহুল কাঙ্খিত অলিম্পিক ভিলেজের কাজ শুরু হতে যাচ্ছে শীঘ্রই। ইতোমধ্যে জায়গাও খুঁজে পেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হবে ভেন্যু, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

একটা অলিম্পিক ভিলেজ। বহু দিনের প্রত্যাশিত স্বপ্ন বাংলার অ্যাথলিটদের জন্য। অলিম্পিকে খেলাই যেখানে স্বপ্ন-চূড়া। সেখানে এক ময়দানে সব খেলার ভেন্যু ও আবাসন ছিল অ্যাথলিটদের উন্নতির অন্তরায়। না থাকার আক্ষেপ ঘুচতে যাচ্ছে এবার। শীঘ্রই স্বপ্নিল প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।

আড়িয়াল খাঁ নদীর তীরে কয়েকশ একর জায়গাও বরাদ্দ দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। অলিম্পিকের বিশেষজ্ঞ দল তা দেখেছে। তবে আরো কিছু সুযোগ সুবিধা দেখেই মন্ত্রণালয় চূড়ান্ত করবে অলিম্পিক ভিলেজের স্থান ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেছেন- আড়িয়াল খাঁ নদীর পাশে একটি জায়গা তারা পছন্দ করেছে। সেখানে ৩৩০০ জমির কথা চিন্তা-ভাবনা করা হয়েছে। হয়তো এই পুরো জায়গা আমাদের লাগবে না। তবে, সমীক্ষা করে সবকিছু ঠিক করবো।

মাদারীপুর ও ফরিদপুর জেলার ৩টি উপজেলা- শিবচর, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার জায়গা নিয়ে নির্মাণ হবে অলিম্পিক ভিলেজ।

অলিম্পিক ভিলেজের জমির পরিমাণঃ তিন উপজেলায় জায়গা লাগবে ৩৩১৯.০৯ একর। শিবচর উপজেলায় ২৪০৭.১৫ একর, সদরপুর উপজেলায় ৮৮৬.৬৯ একর এবং ভাঙ্গা উপজেলায় ২৫২.৬৯ একর।


Copyright (c) 2019-2026 bzamin24.com