বিস্ফোরণ নাকি নাশকতা তদন্ত করে দেখা হবে: কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে নাকি নাশকতা হয়েছে তা তদন্ত করে দেখা হবে। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

সেতুমন্ত্রী বলেন, মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এ সময় ময়মনসিংহ প্রান্তে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানী, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদসহ অন্য শিক্ষকরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com