নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: দগ্ধ-আহতের প্রচুর রক্তের প্রয়োজন


নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের সহকারী অধ্যাপক হোসাইন ইমাম।

তিনি বলেন, আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে ইচ্চুক তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ সব কথা বলেন তিনি।

শুক্রবার রাত ৯টার দিকে মসজিদের সামনের বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ৬টি এসিও বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৪০ জন মুসল্লি দগ্ধ হন।

এই ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে বলে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এতে আহত হয়েছেন অনেকে। দগ্ধ ও আহত অনেককেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, মসজিদ বন্ধ থাকা অবস্থায় ভেতরে গ্যাস পাইপ লাইনে লিকেজ হয়। এতে পুরো মসজিদ কক্ষ গ্যাস চেম্বারে পরিণত হয়। এরপরই এসির বিস্ফোরণ ঘটে। আর সঙ্গে সঙ্গে গ্যাসের এমন অবস্থা থাকায় বিস্ফরণের মাত্রা তীব্র হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com