উত্তরায় বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট


রাজধানী ঢাকার উত্তরায় একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিসের লিডার জীবন মিয়া আগুন নিয়ন্ত্রণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


Copyright (c) 2019-2026 bzamin24.com