বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন আবদুল মাজেদ ঢাকায় গ্রেপ্তার


বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

আসামি আবদুল মাজেদকে কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগার পাঠানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর সাড়ে ১১ থেকে গতকাল রাত ৩টার দিকে আবদুল মাজেদকে গ্রেপ্তার করে পুলিশ।


Copyright (c) 2019-2026 bzamin24.com