সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন স্বাস্থ্যমন্ত্রী


সারা দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু। এ পরিস্থিতিতে সরকার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটি বাতিল করেছে। তবে এরই মধ্যে সপরিবারে মালয়েশিয়া সফরে গেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র সমালোচনার মধ্যে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সফর সংক্ষিপ্ত করে রাতে দেশে ফিরবেন তিনি।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মন্ত্রী আজ রাতে দেশে ফিরবেন। বৃহস্পতিবার দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সংবাদ ব্রিফিং করবেন। সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ জানাতেই মন্ত্রীর এ সংবাদ ব্রিফিং।

প্রসঙ্গত ডেঙ্গুর কারণে রাষ্ট্রীয় দুর্যোগে ব্যক্তিগত ভ্রমণে মালয়েশিয়ায় যান স্বাস্থ্যমন্ত্রী। সেখান থেকে ৪ আগস্ট দেশে ফেরার কথা ছিল। গত কয়েক দিন এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বইছে। এ কারণে বুধবার রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন মন্ত্রী।


Copyright (c) 2019-2026 bzamin24.com