পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান মেজর জেনারেল মাহবুবুল হক


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. মাহবুবুল হক। তাঁর চাকরি বিদ্যুৎ বিভাগে ন্যস্ত করে রোববার (৪ অক্টোবর) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই প্রজ্ঞাপনে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। এ জন্য তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ বিতরণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মাধ্যমে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান, বিতরণ লাইন ও উপকেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।


Copyright (c) 2019-2026 bzamin24.com