আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৪ অক্টোবর) এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, আগে ১২ কেজির যে এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫৮৫ টাকায় বিক্রি হতো, এখন তার দাম পড়বে ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক ধাক্কায় সিলিন্ডারপ্রতি দাম বেড়েছে ২৫২ টাকা।
এর আগে গত সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
এদিকে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে। খুচরা বাজারে অনেক ক্ষেত্রে ১২ কেজির সিলিন্ডার প্রায় ২ হাজার টাকা দরে বিক্রি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন করে এলপিজির দাম বাড়ায় সাধারণ পরিবারের রান্নার খরচে বাড়তি চাপ তৈরি হতে পারে। পাশাপাশি এলপিজিচালিত যানবাহন ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ও বাড়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানির এই মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের পরিবারগুলোর মাসিক ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বসা খাতেও ব্যয়ের চাপ বাড়তে পারে।