বাণিজ্য মেলার সময় বাড়ছে না, পর্দা নামছে মঙ্গলবার


ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। ব্যবসায়ীদের আবেদন সত্ত্বেও এবারের মেলার সময়সীমা বাড়ানো হচ্ছে না। ফলে আগামী মঙ্গলবার পর্দা নামছে এ মেলার।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মেলার আয়োজন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

তিনি বলেন, ব্যবসায়ীরা সবসময় মেলা বাড়ানোর একটা আবেদন করে থাকেন। যেহেতু নির্ধারিত সময়ে মেলা শুরু হয়েছে তাই সময় বাড়ানো হবে না। কেউ যদি সঠিক সময়ে ব্যবসা শুরু করতে না পারেন এটা তাদের ব্যর্থতা। তাই নির্ধারিত সময়েই মেলা শেষ হবে। মঙ্গলবার মেলায় সমাপনী অনুষ্ঠান। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন।দ্বিতীয়বারের মতো রাজধানীর পূর্বাচলে মেলার স্থায়ী ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে এই মেলা গত ১ জানুয়ারি শুরু হয়। সেদিন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


Copyright (c) 2019-2026 bzamin24.com