আন্তর্জাতিক বিজনেস ডেলিগেশন সামিট (আইবিডি) ২০২০ অনুষ্ঠানে গত সোমবার হোটেল ওয়েস্টিনে বিজিনেস এ্যাওয়ার্ড পেলেন ডা. যোশোদা জীবন দেবনার্থ।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ডিরেক্টর ও ব্যাংকিং লিজিং অ্যান্ড সিক ইন্ডাস্ট্রির (বিসিআই) চেয়ারম্যান যোশোদা জীবন দেবনার্থের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন মানোনীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ও কাতার এবং লিবিয়ার রাষ্টদুত সহ অন্যান্যরা।
মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বে ব্যবসার দ্বার উন্মোচন করতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজনের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, আইবিডি ডিরেক্টর ভিন্নেট নাম্বিয়ার, আইবিডির প্রধান মুখপাত্র ও মধ্যপ্রাচ্য দুতাবাস কনসালটেন্ট সুশান সাও, আইবিডির অ্যাম্বাসেডর হেলেনা জাহাঙ্গীর, গোলাম মওলা জাহাঙ্গীরসহ দেশের বিশিষ্ট ব্যবসায়িগণ।