অধিকাংশ সাধারণ মানুষ গুরুর মাংস খেতে পছন্দ করেন। গরুর মাংস দিয়ে তৈরি যে কোনো রেসিপি খুবই সুস্বাদু লাগে। নান বা পরোটার সঙ্গে বিফ চাপলি কাবাব খেতে সুস্বাদু লাগে। তাই ইফতারে গরুর মাংস দিয়ে তৈরি করুন বিফ চাপলি কাবাব। তাই আজ আমরা জানাব, ইফতারে কিভাবে বাসায় সহজে তৈরি করবেন দারুন স্বাদের বিফ চাপলি কাবাব।
চলুন দেখে নেওয়া যাক বিফ চাপলি কাবাব তৈরি করার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে
উপকরণ
গরুর মাংসের কিমা পরিমাণ মতোরসুন বাটা ১/২ চা চামচআদা বাটা ১/২ চা চামচকাঁচামরিচ কুচি তিন টেবিল চামচগরম মসলার গুঁড়া ১/২ চা চামচলবণ স্বাদমতোহলুদ গুঁড়া ১/২ চা চামচচিলিফ্লেক্স ১ চা চামচটমেটো কুচি দুই টেবিল চামচপেঁয়াজ কুচি দুই টেবিল চামচধনেগুঁড়া ১/৪ চা চামচবাটার এক চা চামচবেসনের গুঁড়া দুই চা চামচধনেপাতা কুচি দুই টেবিল চামচডিম একটিতেল পরিমাণ মতো
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে গরুর মাংসের কিমা নিতে হবে। এরপর রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, গরম মসলার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া, চিলিফ্লেক্স, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেগুঁড়া, বাটার, বেসনের গুঁড়া, ধনেপাতা কুচি ও ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে কাবাব আকারে তৈরি করুন।
এবার কাবাবগুলো গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের বিফ চাপলি কাবাব।