ইফতারে মাজাদার ‘চিকেন পাকোড়া’


পবিত্র রমজান মাসে সারাদিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় চিকেনের কোনো পদ থাকলে মনটা বেশ লাগে। চিকেনের সকল পদের মধ্যে অন্যতম হলো চিকেন পকোড়া। তাই আজ আমরা জানাব, ইফতারে চিকেন দিয়ে কিভাবে সহজে চিকেন পকোড়া রেসিপি তৈরি করবেন।

তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

চিকেন ৫০০ গ্রামলবণ স্বাদমতোরসুন বাটা এক টেবিল চামচআদা বাটা দুই টেবিল চামচলেবুর রস দুই চা চামচজিরার গুঁড়া এক চা চামচমরিচ গুঁড়া দুই টেবিল চামচহলুদ গুঁড়া দুই টেবিল চামচকাঁচামরিচ কুচি এক টেবিল চামচকর্ণফ্লাওয়ার এক টেবিল চামচবেসনের গুঁড়া দুই চা চামচডিম একটি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে চিকেন নিতে হবে। এরপর লবণ, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ কুচি, কর্ণফ্লাওয়ার, বেসনের গুঁড়া ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন।

ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন পাকোড়া।


Copyright (c) 2019-2026 bzamin24.com