চলছে পবিত্র মাহে রমজান। আর সারাদিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। তাই আজ আমরা জানাব, ইফতারে কিভাবে সহজে মাশরুম দিয়ে মাশরুম ক্যাটলেট রেসিপি তৈরি করবেন।
তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে
উপকরণ
মাশরুম কুচি দুই টেবিল চামচসেদ্ধ আলু পরিমাণ মতোরসুন কুচি ১/২ চা চামচগরম মসলার গুঁড়া ১/৪ চা চামচকাঁচামরিচ পরিমাণ মতোলবণ স্বাদ মতোপেঁয়াজ কুচি দুই চা চামচমরিচের গুঁড়া ১/২ চা চামচকালো গোল মরিচের গুঁড়া ১/৪ টেবিল চামচডিম একটিব্রেডক্র্যাম পরিমাণ মতোময়দা এক কাপ
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে মাশরুম কুচি নিতে হবে।এরপর সেদ্ধ আলু, রসুনের কুচি, গরম মসলার গুঁড়া, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া ও কালো গোর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ক্যাটলেট আকার করতে হবে।
এরপর ক্যাটলেটটি ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে ব্রেডক্র্যামে জড়িয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মাশরুম ক্যাটলেট।