চলছে পবিত্র রমজান। সারাদিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। শুধু ইফতারে নয়, সাহ্রীতে দরকার স্বাস্থ্যকর খাবার। তেমনি একটি রেসিপি ভেজিটেবল পোলাও। এতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমরা জানাব, সাহ্রীতে কিভাবে সহজে সবজি দিয়ে ভেজিটেবল পোলাও তৈরি করবেন।
তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে
উপকরণ
সবজি এক কাপসেদ্ধ পোলাও চাল পরিমাণ মতোঘি দুই টেবিল চামচপেঁয়াজ কুচি দুই টেবিল চামচআস্ত শাহী জিরা এক চা চামচলবঙ্গ দুইটিদারুচিনি এক টুকরাগরম মসলার গুঁড়া ১/২ টেবিল চামচলবণ স্বাদমতোকাঁচামরিচ ৪-৫টি
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি মাইক্রোওয়েভ প্রুফ ডিসে ঘি দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি, আস্ত শাহী জিরা, লবঙ্গ, দারুচিনি, গরম মসলার গুঁড়া, লবণ, সবজি, সেদ্ধ পোলাও চাল ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর সবগুলো মিশ্রণ কনকা মাইক্রোওভেনে দিয়ে ৩-৪ মিনিট বেক করে পরিবেশন করুন মজাদার ভেজিটেবল পোলাও।