বাসায় তৈরি করুন নারিকেলি মুরগি


মুরগির মাংস খেতে সবাই পছন্দ করেন। এটি রান্না কিংবা ভুনা প্রায়ই খাওয়া হয়। তাই একটু ভিন্ন স্বাদ পেতে নারিকেলি মুরগি রান্না করতে পারেন। তাই আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে নারেকেলি মুরগি তৈরি করবেন।

তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

মুরগির মাংস ৫০০ গ্রামনারিকেল পরিমাণ মতোতেল পরিমাণ মতোএলাচ দুইটিলবঙ্গ তিনটিপেঁয়াজ কুচি দুই টেবিল চামচপেঁয়াজ বাটা এক টেবিল চামচরসুন বাটা এক টেবিল চামচআদা বাটা এক টেবিল চামচহলুদ গুঁড়া এক চা চামচমরিচের গুঁড়া এক চা চামচধনেগুঁড়া এক চা চামচজিরার গুঁড়া এক চা চামচপানি পরিমাণ মতোআস্ত রসুন পাঁচটি

নারিকেলি মুরগি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিতে হবে। এরপর এলাচ, দারুচিনি, লবঙ্গ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনেগুঁড়া, জিরার গুঁড়া, পানি, মুরগির মাংস ও আস্ত রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

এরপর কষানো হলে নারিকেল দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার নারিকেলি মুরগি।


Copyright (c) 2019-2026 bzamin24.com