স্পেশাল ‘আস্ত মুরগির রোস্ট’


বড়দিনের আয়োজনে অতিথি আপ্যায়নে আস্ত চিকেন রোস্টের জুরি নেই। তাই অতিথি আপ্যায়নে পরিবারের সদস্যদের তাক লাগিয়ে দিতে একটু সময় বের করে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু এই আস্ত মুরগির রোস্ট। আপনি চাইলে বাসায় তৈরি করতে পারবেন আস্ত মুরগির রোস্ট। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে ও স্বাস্থ্যসম্মত উপায়েআস্ত মুরগির রোস্ট তৈরি করবেন। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

মাঝারি আকারের মুরগি ১টিআদা বাটা দুই চা চামচরসুন বাটা দুই চা চামচপেঁয়াজ বাটা এক টেবিল চামচজিরা গুঁড়া এক চা চামচধনিয়া গুঁড়া সামান্যগোলমরিচের গুঁড়া এক চা চামচশুকনা মরিচগুঁড়া আধা চা-চামচলবণ পরিমাণ মতোচিনি স্বাদ অনুযায়ীঘি দুই টেবিল চামচতেল পরিমাণ মতোপেঁয়াজ কুচি ১/২কাপসয়া সস এক টেবিল চামচটমেটো সস তিন টেবিল চামচএলাচ, তেজপাতা, দারুচিনি (২-৩) টি আস্তকাঁচা মরিচ ১-২টিটক দই ১/৩ কাপলেবুর রস ১/২ চা চামচলিকুইড দুধ ১/২ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে মাঝারি আকারের মুরগি ভাল করে ধুয়ে কাটা চামচ দিয়ে কেচে নিতে হবে। এবার মুরগির মাংসে সব উপকরণ দিয়ে চিকেন ম্যারিনেট করে ৩০- ৪০ মিনিট রাখুন। এরপর ডুবো তেলে মুরগির মসলা মাখানো ঝোল ও মুরগি হালকা বাদামি করে ভাল করে ভেজে তুলুন। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তুলুন।

এবার প্যানে ঘি সামান্য তেল ও এলাচ, তেজপাতা , দারুচিনি দিয়ে দিন। এবার সব মসলা পরিমান মতো দিয়ে ভাজা মুরগি দিয়ে কিছুক্ষন কষিয়ে নিন। টক দই,লিকুইড দুধ অথবা পরিমাণ মতো পানি দিয়ে দিন। মুরগি সিদ্ধ হয়ে আসলে ঢাকনা খুলে পানি শুকিয়ে নিন।

এরপর কাঁচামরিচ, চিনি, সামান্য ঘি ও ভাজা পিঁয়াজের অর্ধেক দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন আস্ত মুরগির রোস্ট।


Copyright (c) 2019-2026 bzamin24.com