মোগলাই চিকেন কারি


আসুন, জেনে নিই বাসায় সহজে মোগলাই চিকেন কারি তৈরির পদ্ধতি। তার আগে চলুন, দেখে নিই কী কী উপকরণ লাগবে।

উপকরণ

চিকেন ৫০০ গ্রাম

ধনে গুঁড়া ১ চা চামচ

জিরার গুঁড়া ১ চা চামচ

হলুদ গুঁড়া ১/২ চা চামচ

মরিচ গুঁড়া ২ চা চামচ

আদা বাটা ১ চা চামচ

রসুন বাটা ১/২ চা চামচ

লবণ স্বাদ মতো

কাজু বাদাম ৮-১০টি

তেল পরিমাণ মতো

ঘি ৪ টেবিল চামচ

পেস্তা বাদাম ১৫টি

মাওয়া ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো

টকদই ৬ টেবিল চামচ

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

পুদিনাপাতা কুচি পরিমাণ মতো

কিসমিস ১৫-২০টি

পানি পরিমাণ মতো

গরম মশলার গুঁড়া ১ টেবিল চামচ

দারুচিনি ২ টুকরা

এলাচ ৩টি

লবঙ্গ ২টি

গোলমরিচ ১৫টি

ক্রিম ৩ টেবিল চামচ

তেজপাতা ২টি

কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে চিকেন নিতে হবে। এরপর ধনে গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করতে হবে।

এরপর ব্লেন্ডারে কাজু বাদাম কাজু বাদাম নিতে হবে। এরপর পেস্তা বাদাম,মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, টকদই, ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি, কিসমিস ও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এরপর সসপ্যানে তেল ও ঘি দিতে হবে। এরপর দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও মেরিনেট করা চিকেন দিয়ে হালকা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ব্লেন্ড করা মসলা ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে।

কষানো হলে টকদই ও পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে ক্রিম, তেজপাতা, কাঁচামরিচ কুচি ও গরম মসলার গুঁড়া, লবণ ও পানি দিয়ে রান্না করতে হবে।

সবশেষ ঘি দিয়ে রান্না কিছুক্ষণ রান্না করে রান্না নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মোগলাই চিকেন কারি।


Copyright (c) 2019-2026 bzamin24.com