বৃষ্টির দিনে ডাল ছাড়াই মজাদার চিকেন খিচুড়ি


বৃষ্টির দিনে কার না খিচুড়ি খেতে ভাল লাগে। কিন্তু বৃষ্টির কারণে বাজারে গিয়ে ডাল কিংবা পোলাওর চাল কিনতে পারছেন না। এ সময় কী করবেন? জেনে নিন অসাধারণ একটা খিচুড়ির রেসিপি যা রান্না হবে ভাতের চাল দিয়ে। এতে থাকবে না কোন ডাল। তাই বলে, স্বাদে কোনো অংশে কম হবে না! অনেকেরই ডালে অ্যাসিডিটি হয়। বিশেষ করে, মুগের ডালে। তারা ডাল ছাড়াই স্বাদ নিতে পারবেন খিচুড়ির। আর এটা রান্না করতে সময়ও লাগে খুব কম।

উপকরণ

মুরগী একটিভাতের চাল ৪ কাপআদা বাটা ২ টেবিল চামচরসুন বাটা ২ টেবিল চামচপেঁয়াজ বাটা ১/২ কাপসবুজ এলাচ ৭/৮ টিদারুচিনি ২/৩ টিগোলমরিচ ৫/৬ টিলং ৪/৫ টিপাঁচ ফোঁড়ন ১/৪ চা চামচতেজপাতা ২/৩ টিসরিষার তেল ১/২ কাপ বা পরিমাণমতলবণ স্বাদমতমরিচ গুঁড়ো ১ টেবিল চামচহলুদ গুঁড়ো দেড় চা চামচধনেগুঁড়া ১ চা চামচআস্ত জিরা ১/২ চা চামচকাঁচা মরিচ ফালি ৭/৮ টিআস্ত শুকনা মরিচ ৪/৫ টি ( ইচ্ছা )পিয়াজ বেরেস্তা ১ টিপ্রণালি

প্রেসার কুকারে তেল গরম করে নিন। এতে জিরা,গরম মসলা ফোঁড়ন দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে নিন।

এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে ভাল মত পানি দিয়ে কষিয়ে নিন। এরপর মুরগী দিয়ে দিন।

একে একে সব গুঁড়ো মসলা দিয়ে দিন। এরপর লবণ,শুকনা মরিচ,পাঁচফোড়ন দিয়ে ভাল করে কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখুন।

মাংসের ঢাকনা খুলে চাল আর কাঁচা মরিচ দিয়ে দিন। ৫/৬ কাপ পানি দিয়ে দিন। চুলার আঁচ মাঝারি রাখুন।

প্রেসার কুকার ৫-৬ টি সিটি দিলে চুলা বন্ধ করে দিন।

১৫-২০ মিনিট পর ঢাকনা খুলে পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছড়িয়ে দিন। এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করুন।


Copyright (c) 2019-2026 bzamin24.com