পরোটা বা লুচির সঙ্গে মজাদার আলুর দম


আলু ছাড়া যেন তরকারির কথা চিন্তাই করা যায় না। আলুতে রয়েছে অনেক পুষ্টি উপাদান। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে আলুর দম রান্না করবেন।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে আলুর দম রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি

৩. আধা চা চামচ জিরার গুঁড়ো

৪. আধা চা চামচ ধনিয়া গুঁড়ো

৫. আধা চা চামচ গরম মসলার গুঁড়ো

৬. পরিমাণমতো রসুন বাটা

৭. এক চা চামচ মরিচের গুঁড়ো

৮. আধা চা চামচ হলুদের গুঁড়ো

৯. এক চা চামচ আদা বাটা

১০. স্বাদমতো লবণ

১১. তিন টেবিল চামচ রসুন কিমা

১২. পরিমাণমতো পানি

১৩. তিনটি তেজপাতা

১৪. একটি দারুচিনি

১৫. তিনটি এলাচ

১৬. চারটি লবঙ্গ

১৭. এক কাপ সেদ্ধ আলু

১৮. আধা কাপ টমেটো

১৯. এক চা চামচ ঘি

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি ও রসুন কিমা দিয়ে নাড়তে থাকুন। এবার তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।

অন্য একটি পাত্রে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, লবণ ও পানি দিয়ে গুলিয়ে ফ্রাইপ্যানে ঢেলে দিন। এতে আলু ও টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার ঘি ও পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার আলুর দম।

সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com