চিংড়ি পোলাও রান্নার সহজ রেসিপি


অনেকে পোলাও খুব পছন্দ করেন। স্বাস্থ্যগত কারণে অনেকে অবশ্য খেতে চান না। তবে মাঝেমধ্যে একটু ভারী খাবার না হলে আমাদের চলে না। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে চিংড়ি পোলাও রান্না করবেন। এটি সুস্বাদু।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে চিংড়ি পোলাও তৈরির পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

১. এক টেবিল চামচ ঘি

২. পরিমাণমতো তেল

৩. ৫০০ গ্রাম চিংড়ি মাছ

৪. স্বাদমতো লবণ

৫. একটি ডিম

৬. দুই টেবিল চামচ পেঁয়াজ

৭. চার-পাঁচটি কাঁচামরিচ

৮. তিন টেবিল চামচ নারকেলের দুধ

৯. এক টেবিল চামচ আদা

১০. দুই টেবিল চামচ রসুন বাটা

১১. দুই চা চামচ রসুন কুচি

১২. পরিমাণমতো পানি

১৩. এক চা চামচ জিরার গুঁড়ো

১৪. দুই টেবিল চামচ আদা কুচি

১৫. ৫০০ গ্রাম পোলাওয়ের চাল

১৬. স্বাদমতো পেঁয়াজ বেরেস্তা

১৭. তিন টেবিল চামচ টমেটো সস

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে ঘি ও তেল দিন। একটি পাত্রে চিংড়ি মাছ, লবণ ও ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছেড়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি, পানি, জিরার গুঁড়ো, আদা কুচি, সেদ্ধ পোলাওয়ের চাল, গরম মসলা, পেঁয়াজ বেরেস্তা, ভাজা চিংড়ি, নারকেলের দুধ ও লবণ দিয়ে ঢেকে ২০ মিনিট দমে রাখুন।

সবশেষে টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের চিংড়ি পোলাও।


Copyright (c) 2019-2026 bzamin24.com