বিকেলের নাশতায় স্পাইসি পটেটো ক্রিসপি ফ্রাই


বিকেলে মুখরোচক খাবার খেতে চান অনেকে। অনেকে পাকোড়া বা ফ্রাই-জাতীয় খাবার পছন্দ করেন। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে তৈরি করবেন স্পাইসি পটেটো ক্রিসপি ফ্রাই।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে স্পাইসি পটেটো ক্রিসপি ফ্রাই রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. আধা কাপ চালের আটা

৩. আধা কাপ ময়দা

৪. দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার

৫. স্বাদমতো লবণ

৬. আধা চা চামচ জোয়ান

৭. সামান্য পানি

৮. দুই কাপ সেদ্ধ আলু

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। বাটিতে চালের আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, লবণ, জোয়ান ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

এবার আলু পেস্টের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে তুলে সাজিয়ে পরিবেশন করুন স্পাইসি পটেটো ক্রিসপি ফ্রাই।


Copyright (c) 2019-2026 bzamin24.com