ইয়াম্মি স্বাদের ডাল মটর কাবাব


কাবাব খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পুরান ঢাকায় বাহারি সব কাবাব পাওয়া যায়। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে আপনি ঘরেও তৈরি করতে পারেন মজাদার ও স্বাস্থ্যসম্মত কাবাব। আজ আমরা জেনে নেব কীভাবে ঘরে তৈরি করবেন ডাল মটর কাবাব।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে ডাল মটর কাবাব রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে

উপকরণ

১. পরিমাণমতো তেল

২. এক টেবিল চামচ পেঁয়াজ কুচি

৩. এক চা চামচ কাঁচামরিচ কুচি

৪. এক চা চামচ মটরশুঁটি

৫. দেড় চা চামচ আদা বাটা

৬. পরিমাণমতো লবণ

৭. এক কাপ সেদ্ধ আলু

৮. দুটি ডিম

৯. এক কাপ বিস্কুটের গুঁড়ো

প্রস্তুত প্রণালি

প্রথমে দুটি ফ্রাইপ্যানে তেল দিন। তেল গরম হয়ে এলে একটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, মটরশুঁটি ও লবণ দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তাতে একটি সেদ্ধ ডিমের কুচি দিয়ে নামিয়ে নিন। এবার সেদ্ধ আলুর মাঝে পুর ভরে চপ আকারে বানিয়ে নিন।

চপগুলো ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে গড়িয়ে গরম তেলে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ডাল মটর কাবাব।


Copyright (c) 2019-2026 bzamin24.com